সারজিস আলমের ভারতের ভিসা বাতিলের আর্জি তথাগত রায়ের
কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.) : ভারতকে হুমকি, তারপরই চিকিৎসার জন্য ভারতে আগমন! সারজিস আলমকে ঘিরে বিতর্ক বাড়ার মাঝে তাঁর ভিসা বাতিলের আর্জি জানালেন তথাগত রায়। সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার মত হুমকি দেওয়া সার্জিস আলম ভারতে। যিনি গত ১৮ মাস ধরে ইউন
সারজিস আলমের ভারতের ভিসা বাতিলের আর্জি তথাগত রায়ের


কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.) : ভারতকে হুমকি, তারপরই চিকিৎসার জন্য ভারতে আগমন! সারজিস আলমকে ঘিরে বিতর্ক বাড়ার মাঝে তাঁর ভিসা বাতিলের আর্জি জানালেন তথাগত রায়।

সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার মত হুমকি দেওয়া সার্জিস আলম ভারতে। যিনি গত ১৮ মাস ধরে ইউনুস অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে গেছেন এবং বারবার ‘গাজওয়া-ই-হিন্দ’ বাস্তবায়নের হুমকি দিয়েছেন, সেই সারজিস আলম এখন তাঁর অসুস্থ বাবার চিকিৎসার জন্য ভারতে এসেছেন বলে খবর।

তথাগতবাবু মঙ্গলবার এক্সবার্তায় লিখেছেন, “ইউনুস মিয়ার সময়কালে সারজিস আলম ছিলেন অন্যতম উগ্র ভারত ও হিন্দু-বিদ্বেষী

‘পরামর্শদাতা’। তাঁদের সমস্যা হলো, তারা তাদের মুসলিম ডাক্তারদের বিশ্বাস করে না। কিন্তু সেটা আমাদের মাথাব্যথা নয়। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে তাঁর ভিসা বাতিল করার অনুরোধ করছি।”

এই আবেদন তথাগতবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং বিদেশমন্ত্রকের এক্স হ্যান্ডলের সঙ্গে যুক্ত করেছেন।

প্রসঙ্গত, অনেকে প্রশ্ন তুলছেন যে ব্যক্তি ভারতকে শত্রু বলে ঘোষণা করেন, ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিয়ে উস্কানি দেন এবং হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ান, তিনি কেন হঠাৎ করে ভারতের মাটিতে এসে চিকিৎসা সুবিধা নিতে চাইছেন? আরও গুরুতর প্রশ্ন উঠেছে এই সময়টাকে ঘিরে। মাত্র কয়েকদিন আগে এনআইএ ও দিল্লি পুলিশ লস্কর-ই-তৈয়বার জঙ্গিদের একটি মডিউল ধ্বংস করেছে, যেখানে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সূত্র পাওয়া গেছে। এমন একটা সংবেদনশীল সময়ে সারজিস আলমের ভারতে আসা কাকতালীয় নয় বলে অনেকে মনে করছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande