
রায়পুর, ১৬ এপ্রিল (হি.স.): তীব্র গরমে নাজেহাল অবস্থা ছত্তিশগড়ে। জারি তাপপ্রবাহের সতর্কতা। এরই প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের সুস্থতাকে অগ্রাধিকার দিচ্ছে বিষ্ণুদেও সাই–সরকার। রাজ্যে আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ল স্কুলে ছুটি। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বৃহস্পতিবার জানিয়েছেন, রাজ্যে ক্রমবর্ধমান তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে শিশুদের স্বাস্থ্যের যত্ন নেওয়া সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এই বিষয়টি মাথায় রেখে, আমাদের সরকার এই তীব্র গরমে শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্কুলের গ্রীষ্মকালীন ছুটি পূর্বনির্ধারিত ২০ এপ্রিল থেকে বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করেছে। উল্লেখ্য, বিগত বেশ কিছু দিন ধরে অত্যধিক গরম পড়েছে ছত্তিশগড়ে। এই আবহে স্কুলের পড়ুয়াদের জন্য স্কুলের ছুটির সময়সীমা বাড়ালো সরকার।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ