ভারতীয় ভাষাগুলির মাধ্যমে ভারতের আত্মার প্রকাশ ঘটে : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার মহারাষ্ট্রের ওয়ার্ধায় মহাত্মা গান্ধী অন্তর্রাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেন, ভারতীয় ভাষাগুলির মাধ্যমে ভারতের আত্মার প্রকাশ ঘটে। সংস্কৃতি এব
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): বৃহস্পতিবার মহারাষ্ট্রের ওয়ার্ধায় মহাত্মা গান্ধী অন্তর্রাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেন, ভারতীয় ভাষাগুলির মাধ্যমে ভারতের আত্মার প্রকাশ ঘটে। সংস্কৃতি এবং সচেতনতার একক ধারা বিভিন্ন ভারতীয় ভাষার মাধ্যমে প্রবাহিত হয়। মহাত্মা গান্ধী অন্তর্রাষ্ট্রীয় হিন্দি বিশ্ববিদ্যালয়ে উত্তর-পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন ভাষার মানুষের মধ্যে মতের আদানপ্রদানের এই সংস্কৃতি হিন্দি-সহ ভারতীয় ভাষাগুলির মানোন্নয়ন করবে। রাষ্ট্রপতি ছাত্রছাত্রীদের আমাদের সংস্কৃতির প্রতি গর্ববোধ করার পরামর্শ দেন। তিনি বলেন, এই মানসিকতার মধ্য দিয়ে তাঁরা জাতীয় স্তরের লক্ষ্য পূরণ করবে। এই লক্ষ্যগুলি ভারতীয়ত্বের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এখানে আমাদের রাষ্ট্রীয় পরিচিতি, প্রতিভা এবং সহ-নাগরিকদের মধ্যে আত্মপ্রত্যয় গড়ে তোলার মতো উদ্যোগ নেওয়া হবে। এর ফলে, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে এসে জ্ঞানচর্চার ভারতীয় রীতিনীতি অনুসরণ করা যাবে। তিনি ছাত্রছাত্রীদের কোনও ভাষার বিরুদ্ধে মত প্রকাশ না করার আহ্বান জানান। ভারতীয় ভাষাগুলি সম্পর্কে তাঁরা যাতে গর্ববোধ করেন, সেই বিষয়েও গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, এই বিশ্ববিদ্যালয়টি জাতির জনক মহাত্মা গান্ধীর নামাঙ্কিত হওয়া যথাযথ। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যাঁরা যুক্ত আছেন, তাঁদের সকলেই হিন্দি-সহ অন্যান্য ভারতীয় ভাষার মানোন্নয়ন নিয়ে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বাপুর আদর্শ অনুসরণ করে এই বিশ্ববিদ্যালয় আরও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে। রাষ্ট্রপতি বলেন, গান্ধীজি শিক্ষাকে স্বনির্ভর হওয়ার ভিত বলে বিবেচনা করতেন। বেশিরভাগ দেশবাসী যাতে যথাযথভাবে শিক্ষালাভ করতে পারেন, সে বিষয়ে তিনি গুরুত্ব দেন। আমাদের ভাষা সৃজনশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande