দিল্লি বিমানবন্দরের রানওয়েতে মুখোমুখি দুই বিমান, ক্ষতিগ্রস্ত উভয় উড়ানই
নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): দেশের অন্যতম ব্যস্ত দিল্লি বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় মুখোমুখি দুটি যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার দুপুরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিং করার সময় স্পাইসজেট-এর একটি বিমান সজোরে ধাক্কা মারে আকাশা এ
স্পাইসজেট


নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি.স.): দেশের অন্যতম ব্যস্ত দিল্লি বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় মুখোমুখি দুটি যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার দুপুরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সিং করার সময় স্পাইসজেট-এর একটি বিমান সজোরে ধাক্কা মারে আকাশা এয়ার-এর একটি বিমানকে। এই ঘটনায় দুই বিমানেরই বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্রের খবর, এদিন দিল্লি বিমানবন্দরে স্পাইসজেট-এর বিমান রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় সংযোগকারী পথে দাঁড়িয়ে থাকা আকাশা এয়ারের একটি বিমানের লেজের দিকের অংশে সজোরে ধাক্কা মারে স্পাইসজেটের ডানদিকের ডানা।

স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন, ১৬ এপ্রিল দিল্লি বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় স্পাইসজেট বি৭৩৭-৭০০ বিমান একটি 'গ্রাউন্ড অকারেন্সে'র সম্মুখীন হয়। এর ফলে আমাদের বিমানের ডানদিকের উইংলেট এবং অন্য একটি এয়ারলাইন্সের বিমানের বাঁদিকের 'হরাইজন্টাল স্ট্যাবিলাইজার' ক্ষতিগ্রস্ত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande