
ঢাকা, ১৬ এপ্রিল (হি.স.): বাংলাদেশে কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস (চিন্ময় প্রভু)–কে একটি মামলায় জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে এই নির্দেশ দেন। তবে তাঁর বিরুদ্ধে আইনজীবী হত্যার অভিযোগ-সহ আরও ছ’টি মামলা রয়েছে। যে মামলায় তিনি জামিন পেয়েছেন, সেই মামলাটি করেছিলেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা, প্রাক্তন মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। চট্টগ্রামের হাটহাজারীর মেখলে এলাকায় জমি দখল, ভয় দেখানো ও মারধরের অভিযোগে মামলাটি করা হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ