পশ্চিমবঙ্গে নৈরাজ্য সমাধানের একটাই উপায়, ডাবল ইঞ্জিন সরকার : যোগী আদিত্যনাথ
পশ্চিম বর্ধমান, ১৬ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে নৈরাজ্য সমাধানের একটাই উপায়, আর তা হল ডাবল ইঞ্জিন সরকার, জোর দিয়ে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানে নির্বাচনী জনসভায় যোগী বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির দে
যোগী আদিত্যনাথ


পশ্চিম বর্ধমান, ১৬ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে নৈরাজ্য সমাধানের একটাই উপায়, আর তা হল ডাবল ইঞ্জিন সরকার, জোর দিয়ে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানে নির্বাচনী জনসভায় যোগী বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির দেখা স্বপ্ন এখন আমাদের প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত করা হয়েছে। কাশ্মীরেও ভারতীয় আইন ঠিক সেভাবেই প্রযোজ্য হবে, যেভাবে বাংলা, বিহার এবং উত্তর প্রদেশে হয়। আমরা আর তৃণমূলকে চাই না, যারা গত ১৫ বছর ধরে বাংলাকে পরিচয় সংকটে ফেলেছে, যারা বাংলাকে সন্ত্রাস, মাফিয়া শাসন এবং দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। প্রধানমন্ত্রী মোদী যখন দিল্লি থেকে জনগণের জন্য টাকা পাঠান, তখন তৃণমূলের গুন্ডারা সেই টাকা আত্মসাৎ করে।

তিনি আরও বলেন, আপনারা এখানে যে নৈরাজ্য দেখছেন, ভয়ের পরিবেশ, দাঙ্গা, মাফিয়া শাসন, বালি মাফিয়া এবং কয়লা মাফিয়ার গোপন উপস্থিতি, উন্নয়ন তহবিলে কাট-মানির দুর্নীতি। নয় বছর আগে উত্তর প্রদেশও একইরকম ভয়াবহ পরিস্থিতিতে ছিল, এর একটাই সমাধান আছে এবং সেটাই হলো ডাবল-ইঞ্জিন বিজেপি সরকার।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande