‘নারী শক্তিই সমৃদ্ধ ভারতের চাবিকাঠি, বার্তা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : দেশের নারী শক্তির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুক্রবার ফের মাতৃবন্দনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সমাজমাধ্যমে (এক্স) একটি ‘সুভাষিতম’ শেয়ার করে তিনি জানান, ভারতের মায়েরা, বোনেরা এবং কন্যারা তাঁদের অটু
সমাজমাধ্যমে (এক্স) একটি ‘সুভাষিতম’ শেয়ার


নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : দেশের নারী শক্তির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুক্রবার ফের মাতৃবন্দনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সমাজমাধ্যমে (এক্স) একটি ‘সুভাষিতম’ শেয়ার করে তিনি জানান, ভারতের মায়েরা, বোনেরা এবং কন্যারা তাঁদের অটুট সংকল্প, নিষ্ঠা এবং সেবার মাধ্যমে আজ প্রতিটি ক্ষেত্রে দেশের গৌরব বৃদ্ধি করছেন।

প্রধানমন্ত্রী শ্রী দুর্গাসপ্তশতীর চতুর্থ অধ্যায়ের (শাকম্ভরী স্তুতি) একটি শ্লোক উল্লেখ করেন:

“দেব্য যয়া ততমিদং জগদাত্মশক্ত্যা নিঃশেষদেবগণশক্তি সমূষমূর্ত্যা। তামম্বিকামখিলদেবমহর্ষিপুজ্যাং ভক্ত্যা নতাঃ স্ম বিদধাতু শুভানি সা নঃ॥”

এই শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি লেখেন, দেবী তাঁর নিজস্ব শক্তি দিয়ে এই ব্রহ্মাণ্ড রচনা করেছেন। তিনি সমস্ত দেবতাদের সম্মিলিত শক্তির স্বরূপ হিসেবে অবতীর্ণ হয়েছেন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, “মা-এর আরাধনা সমস্ত দেবতা এবং মহান ঋষিরা সমানভাবে করেন এবং তাঁর চরণে আমরা ভক্তিভরে প্রণাম জানাই। সেই দেবী যেন আমাদের ওপর সর্বদা মঙ্গল আশীর্বাদ বর্ষণ করেন।”

উল্লেখ্য, এই শ্লোকটি দেবীর সর্বব্যাপী ও শক্তিস্বরূপা রূপের স্তুতি করে। হিন্দু শাস্ত্রমতে, এই স্তোত্র পাঠে জ্ঞান, বল এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা আজ দেশের নারী শক্তির ক্ষমতায়নের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিকে আরও একবার স্পষ্ট করে তুলেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande