তিন দিনের জন্য স্থগিত পঞ্জাবের কৃষক সংগঠনগুলোর ‘রেল রোকো’ আন্দোলন
লুধিয়ানা, ১৭ এপ্রিল (হি.স.): তিন দিনের জন্য ‘রেল রোকো’ আন্দোলন স্থগিত করেছে পঞ্জাবের কৃষক সংগঠনগুলো। জানা গেছে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর রাজ্যজুড়ে কৃষক সংগঠনগুলোর পূর্বনির্ধারিত ‘রেল রোকো’ আন্দোলন তিন দিনের জন্য স্থগিত হয়েছে। অভিযোগ,
তিন দিনের জন্য স্থগিত পঞ্জাবের কৃষক সংগঠনগুলোর ‘রেল রোকো’ আন্দোলন


লুধিয়ানা, ১৭ এপ্রিল (হি.স.): তিন দিনের জন্য ‘রেল রোকো’ আন্দোলন স্থগিত করেছে পঞ্জাবের কৃষক সংগঠনগুলো। জানা গেছে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর রাজ্যজুড়ে কৃষক সংগঠনগুলোর পূর্বনির্ধারিত ‘রেল রোকো’ আন্দোলন তিন দিনের জন্য স্থগিত হয়েছে।

অভিযোগ, কেন্দ্রীয় সরকার ও অন্য এজেন্সি কৃষকদের থেকে গম সংগ্রহে দেরি করছে। সংগ্রহের নিয়মে ছাড়ও দিচ্ছে না। তার প্রতিবাদে শুক্রবার পঞ্জাব জুড়ে তিন ঘণ্টার রেল রোকো আন্দোলনের ডাক দিয়েছিল কৃষকদের একাধিক সংগঠন। রেল অবরোধ এ দিন বেলা ১২টায় শুরু হয়ে বিকেল ৩টে পর্যন্ত হওয়ার কথা ছিল। কৃষক সংগঠনগুলির বক্তব্য, অসময়ের বৃষ্টি ও শিলাবৃষ্টিতে গমের ফলনে এমনিতেই ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকার গম সংগ্রহে অযথা দেরি করছে। সংগ্রহের নিয়মেও ছাড় মিলছে না। গুরুদাসপুর, লুধিয়ানা, হোসিয়ারপুর, বারনালা, কাপুরথালা, পাঠানকোট, ভাটিন্ডা-সহ বহু জায়গায় রেল অবরোধ হওয়ার কথা ছিল এ দিন। কিন্তু তিন দিনের জন্য ‘রেল রোকো’ আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়। জানা গেছে, শুক্রবার কৃষক সংগঠনগুলির নেতারা একটি অনলাইন বৈঠক করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক কৃষক নেতা বলেন, সরকারি কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে, গম সংগ্রহ শীঘ্রই কার্যকর করা হবে। তাঁরা আমাদের এও জানিয়েছেন যে, বেশ কয়েকটি মান্ডিতে ইতিমধ্যেই গম সংগ্রহ শুরু হয়ে গেছে। তাই আমরা পঞ্জাব সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়কেই তিন দিনের সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন পুনরায় শুরু করব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande