আম আদমি পার্টির মন্ত্রী সঞ্জীব অরোরার বাড়িতে তল্লাশি ইডি-র
লুধিয়ানা, ১৭ এপ্রিল (হি.স.): পঞ্জাবের আম আদমি পার্টির মন্ত্রী সঞ্জীব অরোরা এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়ি ও কার্যালয়ে একযোগে শুক্রবার তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা)-এর অধীনে ১৩টি জায়গা
আম আদমি পার্টির মন্ত্রী সঞ্জীব অরোরার বাড়িতে তল্লাশি ইডি-র


লুধিয়ানা, ১৭ এপ্রিল (হি.স.): পঞ্জাবের আম আদমি পার্টির মন্ত্রী সঞ্জীব অরোরা এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়ি ও কার্যালয়ে একযোগে শুক্রবার তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা)-এর অধীনে ১৩টি জায়গায় তল্লাশি চালানো হয়। ইডি সূত্রের খবর, পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরা, তাঁর ব্যবসায়িক অংশীদার লুধিয়ানার হেমন্ত সুদ এবং জলন্ধরের চন্দ্রশেখর আগরওয়ালের বাসভবন ও কার্যালয়ে তল্লাশি চালানো হয়।

আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার বলেন, তিন দিনের মধ্যে এটি ইডির দ্বিতীয় অভিযান আম আদমি পার্টির নেতার বিরুদ্ধে। এখনও পর্যন্ত আম আদমি পার্টির নেতাদের বিরুদ্ধে চালানো অগণিত অভিযানে কত পরিমাণ কালো টাকা উদ্ধার হয়েছে, তা কি প্রধানমন্ত্রী প্রকাশ করবেন? এক টাকাও কি উদ্ধার হয়েছে? শুধুমাত্র ক্ষমতার জন্য আপনারা যে এই সস্তা রাজনীতি করছেন, তা গোটা দেশ দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande