
নয়াদিল্লি ও ওয়াশিংটন, ১৭ এপ্রিল (হি.স.): তরণজিৎ সিং সান্ধু দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) হয়েছেন গত ৫ মার্চ। শুক্রবার তাঁকে অভিনন্দন জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তরণজিৎ সিং সান্ধু ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বভার সামলেছেন।
তাঁর নিজস্ব সমাজমাধ্যমে দেওয়া শুভেচ্ছাবার্তায় ট্রাম্প লিখেছেন, দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তরণজিৎ সান্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন! একজন অভিজ্ঞ কূটনীতিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত হিসেবে তিনি সর্বদা আমেরিকা ও ভারতের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে গভীর অঙ্গীকার প্রদর্শন করেছেন। দিল্লির অগ্রগতিতে নেতৃত্ব প্রদানে এবং বৈশ্বিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ