আফগানিস্তানে ফের ভূমিকম্প, কম্পন অনুভূত জম্মু ও কাশ্মীরেও
কাবুল ও শ্রীনগর, ১৮ এপ্রিল (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। কম্পন টের পাওয়া যায় জম্মু ও কাশ্মীরেও। শনিবার সকাল ৮.২৪ মিনিট নাগাদ ৫.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, আ
লাদাখের লেহ-তে মৃদু ভূমিকম্প, তীব্রতা ৩.৯


কাবুল ও শ্রীনগর, ১৮ এপ্রিল (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। কম্পন টের পাওয়া যায় জম্মু ও কাশ্মীরেও। শনিবার সকাল ৮.২৪ মিনিট নাগাদ ৫.০ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, আফগানিস্তানের বাদাখশান অঞ্চলের জায়বাক এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১৯০ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়।

আফগানিস্তানে অনুভূত হওয়া এই ভূমিকম্পের রেশ এসে পৌঁছয় ভারতেও। কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীর। এদিন সকালে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় মৃদু তীব্রতার কম্পন টের পাওয়া যায়। তবে, কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande