প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাজস্থান সফরে
নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাজস্থান সফরে যাবেন। বেলা সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী বালোত্রার পাচপদরায় ভারতের প্রথম গ্রিন ফিল্ড ইনটিগ্রেটেড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাজস্থান সফরে যাবেন। বেলা সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী বালোত্রার পাচপদরায় ভারতের প্রথম গ্রিন ফিল্ড ইনটিগ্রেটেড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই ঐতিহাসিক প্রকল্পটি ভারতের শক্তি এবং পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত বছরে ৯ মিলিয়ন মেট্রিকটন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই গ্রিন ফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি নির্মিত হয়েছে ৭৯ হাজার ৪৫০ কোটি টাকার বেশি খরচে।

অত্যাধুনিক এই কমপ্লেক্সে শোধনের পাশাপাশি পেট্রোকেমিক্যাল উৎপাদনও হবে। পেট্রোকেমিক্যাল উৎপাদন ক্ষমতা বছরে ২.৪ মিলিয়ন মেট্রিকটন। এই শোধনাগারের বৈশিষ্ট্য অত্যন্ত উচ্চ ১৭.০ নেলসন কমপ্লেক্সিটি ইনডেক্স এবং পেট্রোকেমিক্যাল উৎপাদন ২৬ শতাংশের বেশি যা কার্যক্ষমতা এবং দীর্ঘস্থায়িত্বের জন্য আন্তর্জাতিক মানের সমান। এই প্রকল্পটি ভারতের শক্তি নিরাপত্তা শক্তিশালী করতে, পেট্রোকেমিক্যাল ক্ষেত্রে স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে এবং শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই অঞ্চলে পেট্রোকেমিক্যাল এবং প্লাস্টিক পার্ক গঠনে, অনুসারি শিল্পের প্রসারে এটি মুখ্য ভূমিকা নেবে। এছাড়া, শোধনাগারটি উল্লেখযোগ্যভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, ফলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande