কর্পোরেট জগতে মহিলাদের হয়রানি ও ধর্মান্তকরণের ষড়যন্ত্র বন্ধ হওয়া দরকার: বজরং বাগদা
নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর মহাসচিব বজরং বাগদা কর্পোরেট জগতে কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছেন শীর্ষ বাণিজ্য ও শিল্প সংস্থাগুলোর কাছে। তিনি ফিকি, সিআইআই, অ্যাসোচেম, আইসিসি, বিসিসি, পিএইচ
কর্পোরেট জগতে মহিলাদের হয়রানি ও ধর্মান্তকরণের ষড়যন্ত্র বন্ধ হওয়া দরকার: বজরং বাগদা


নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর মহাসচিব বজরং বাগদা কর্পোরেট জগতে কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছেন শীর্ষ বাণিজ্য ও শিল্প সংস্থাগুলোর কাছে। তিনি ফিকি, সিআইআই, অ্যাসোচেম, আইসিসি, বিসিসি, পিএইচডিসিআইআই এবং ন্যাসকম-এর মতো সংস্থাগুলোকে চিঠি লিখেছেন। কর্পোরেট জগতে মহিলাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরি করে দেশকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নাসিকে টিসিএস-এ সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে বজরং বাগদা শিল্প সংগঠনগুলোর কাছে মহিলাদের জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। তিনি সতর্ক করে বলেন, কর্পোরেট জগতে নীতি বাস্তবায়নে সংশোধনমূলক ব্যবস্থার ঘাটতি থাকলে ভিএইচপি সমস্ত উপলব্ধ সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে ভিএইচপি এসব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

তিনি বলেন, ভারতের বাণিজ্য ও শিল্পক্ষেত্রের শীর্ষ সংস্থাগুলোর উচিত কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষার মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়টির সমাধান করা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। টিসিএস-এ ধর্মান্তকরণের যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন বজরং বাগদা। বলেন, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের কিছু পুরুষ কর্মী অন্যান্য সম্প্রদায়ের নারী ও পুরুষদের নিজেদের শিকারে পরিণত করছে। তিনি এও বলেন, এগুলো কোনও একক ব্যক্তির দ্বারা সংঘটিত বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। টিসিএস নাসিক মামলায় উদ্ঘাটিত প্রাথমিক তথ্য বিদেশি অর্থায়নের বিষয়েও ইঙ্গিত করে। তাঁর মতে, তদন্তে প্রকাশ পেয়েছে যে টিসিএস-এর কর্মীরা এই অপরাধে জড়িত চক্রগুলোকে পৃষ্ঠপোষকতা করেছে। এই শোষণ শুধু হয়রানির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল জোরপূর্বক গরুর মাংস খাওয়ানো, ধর্ষণ, নারী নির্যাতন এবং জোরপূর্বক ধর্মান্তকরণ। এও বলেন, নির্যাতিত মহিলা কর্মীদের অভিযোগ উপেক্ষা করা হয়েছিল। টিসিএস-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি নিরাপদ কর্মক্ষেত্র গঠনে তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ।

বজরং বাগদা শিল্প সংগঠনগুলোকে তাদের সদস্য প্রতিষ্ঠান/ সংস্থাগুলোতে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের প্রার্থীদের নিয়োগ ও বাছাই করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি বলেন, মহিলা কর্মীদের হয়রানি রোধ করতে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে চাকরি প্রদান পর্যন্ত নিরবিচ্ছিন্ন নজরদারি প্রয়োজন। তিনি বলেন, ভিএইচপি দেশ, সংস্কৃতি এবং সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কর্পোরেট জগতের এই ধরনের গুরুতর অবহেলা, ত্রুটি উপেক্ষা করা যায় না। বিশ্ব হিন্দু পরিষদ কর্মনীতি, কার্যপ্রণালী এবং ব্যবহারে অবিলম্বে সংস্কারের দাবি জানাচ্ছে। এই বিষয়ে জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande