আগরতলা পৌঁছলেন সংঘ-প্রধান ভাগবত, আগামীকাল অংশ নেবেন ‘মা চিন্ময়ী সৌন্দর্য মন্দির’–এর প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে
- থাকবেন দুই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও জিষ্ণু দেববর্মা এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা আগরতলায়, ২০ এপ্রিল (হি.স.) : আগরতলায় পৌঁছলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবত। আগামীকাল মঙ্গলবার মোহনপুরের ফকিরামুড়ায় ‘ম
আগরতলা এমবিবি বিমানবন্দরে সংঘপ্রধান ডা. ভাগবতকে স্বাগত জানানোর দৃশ্য


- থাকবেন দুই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও জিষ্ণু দেববর্মা এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলায়, ২০ এপ্রিল (হি.স.) : আগরতলায় পৌঁছলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবত। আগামীকাল মঙ্গলবার মোহনপুরের ফকিরামুড়ায় ‘মা চিন্ময়ী সৌন্দর্য মন্দির’–এর প্রাণপ্রতিষ্ঠা ও কুম্ভ-অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সংঘপ্রধান ডা. ভাগবত। অনুষ্ঠানে অন্য সাধারণ এবং বিশিষ্টগণ ছাড়াও অংশগ্রহণ করবেন ত্রিপুরা এবং মহারাষ্ট্রের রাজ্যপাল যথাক্রমে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ও জিষ্ণু দেববর্মা। থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসার(ডা.) মানিক সাহাও।

আজ সোমবার বিকালে আগরতলায় মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে আরএসএস-এর সরসংঘচালক ডা. মোহন ভাগবতকে স্বাগত জানান চিন্ময় সেবা ট্রাস্ট-এর সভাপতি এবং চিন্ময় মিশন ইন্টারন্যাশনালের ট্রাস্টি অমিত রক্ষিত।

মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের বৈশিষ্ট সম্পর্কে চিন্ময় সেবা ট্রাস্ট-এর সভাপতি অমিত রক্ষিতের কাছে জানা গেছে, মন্দিরটি মা ত্রিপুরা সুন্দরীকে উৎসর্গ করা হয়েছে। এটি অনন্য স্থাপত্য ও আধ্যাত্মিক নিদর্শন। মন্দিরে রয়েছে তামিলনাড়ু থেকে নিয়ে আসা ২৭টি কালো পাথরের স্তম্ভ। এই স্তম্ভগুলি হিন্দু জ্যোতিষশাস্ত্রের ২৭টি নক্ষত্রের প্রতীক। তিনি জানান, ঈশ্বরের সঙ্গে মুক্ত সংযোগের প্রতীক হিসেবে মন্দিরটি প্রচলিত ছাদ ছাড়া নির্মাণ করা হয়েছে। এর কেন্দ্রে রয়েছে মা ত্রিপুরা সুন্দরীর ১৫ ফুট উঁচু কালো পাথরের মূর্তি সহ নিত্য পূজার জন্য মাতাবাড়ি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে একটি ছোট মূর্তি।

চিন্ময় মিশন ইন্টারন্যাশনালের ট্রাস্টি অমিত রক্ষিত জানান, মন্দির প্রাঙ্গণে দেবী সৌন্দর্য লহরী এবং অন্যান্য ভক্তিমূলক গ্রন্থের খোদাই ও শিলালিপিও রয়েছে। এর ফলে মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব আরও বৃদ্ধি করেছে।

তিনি জানান, নেপাল থেকে নির্বাচিত কয়েকজন পুরোহিত মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা ও কুম্ভ-অভিষেক অনুষ্ঠান পরিচালনা করবেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande