
ইরোডে, ১৯ এপ্রিল (হি.স.): বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, তামিলনাড়ুতে ততই জোরকদমে চলছে নিবার্চনী প্রচার। রবিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ মোডাকুরিচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কীর্তিকা শিবকুমারের সমর্থনে ইরোডে একটি রোড শো করেন।
অমিত শাহ এদিন বলেন, আমি এনডিএ-র বিজেপি প্রার্থী কীর্তিকা শিবকুমারের বিপুল জয় নিশ্চিত করার জন্য আবেদন জানাতে চাই। আমরা ই পালানিস্বামীর নেতৃত্বে এআইএডিএমকে-র সঙ্গে মিলে এখানে একটি এনডিএ সরকার গঠন করতে আত্মবিশ্বাসী। আমাদের সরকার ডিএমকে-র দুর্নীতির অবসান ঘটাবে। আমরা তামিলনাড়ুর আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করব। আমরা প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তামিলনাড়ুর হারানো গৌরব ফিরিয়ে আনার সংকল্প করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ