ভুবনেশ্বর স্টেশনের পুনর্নির্মাণের কাজ পরিদর্শন বৈষ্ণবের, কথা বললেন যাত্রীদের সঙ্গে
ভুবনেশ্বর, ১৯ এপ্রিল (হি.স.): ওড়িশার ভুবনেশ্বর রেল স্টেশনের পুনর্নির্মাণের কাজ পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই সময়ে স্টেশনে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন যাত্রীদের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,
ভুবনেশ্বর স্টেশনের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন বৈষ্ণবের


ভুবনেশ্বর, ১৯ এপ্রিল (হি.স.): ওড়িশার ভুবনেশ্বর রেল স্টেশনের পুনর্নির্মাণের কাজ পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই সময়ে স্টেশনে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন যাত্রীদের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, সারা দেশে ১,৩০০-র বেশি রেলস্টেশন সংস্কার করা হচ্ছে। ভুবনেশ্বর স্টেশনটি খুব ভালোভাবে নির্মিত। যাত্রীদের দৃষ্টিকোণ থেকে এখানে অপেক্ষার জন্য খুব ভালো একটি জায়গা রয়েছে।

রেলমন্ত্রী বলেন, এই স্টেশন বিমানবন্দরের মতো একটি সম্পূর্ণ কনকোর্স। এটি যাত্রীদের জন্য একটি খুব ভালো ব্যবস্থা, যা আগামী ৫০ বছরের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আমি বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি এবং তাঁরা খুব খুশি ছিলেন। সবাই বলেছেন এর ফলে যাতায়াত অনেক সহজ হয়ে গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande