
নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে 'সংঘ গঙ্গা কে তিন ভগীরথ' শীর্ষক একটি বিশেষ হিন্দি নাটক ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে দিল্লির দিলশাদ গার্ডেনের অর্বাচীন ইন্টারন্যাশনাল স্কুলে মঞ্চস্থ হবে। এই বিষয়ে জানিয়েছেন নাটকটির পরিচালক সঞ্জয় পেন্ডসে।
পেন্ডসে হিন্দুস্থান সমাচারকে জানান, সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে নাটকটি দেশজুড়ে মঞ্চস্থ হচ্ছে। 'সংঘ গঙ্গা কে তিন ভগীরথ' শীর্ষক নাটকটি আরএসএস-এর প্রথম তিনজন সরসঙ্ঘচালক— ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার, মাধব সদাশিব গোলওয়ালকর (গুরুজি) এবং বালাসাহেব দেওরসের জীবন ও তাঁদের অবদানের উপর ভিত্তি করে নির্মিত। তিনি বলেন, নাটকটিতে আরএসএস-এর শতবর্ষের যাত্রাকে জীবন্তভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পেন্ডসে জানান, নাটকটি এর আগে ১৫ এবং ১৮ এপ্রিল দিল্লির বিভিন্ন স্থানে মঞ্চস্থ হয়। তিনি আরও বলেন, নাটকটি আজ সন্ধ্যা ৬টায় শ্যামা প্রসাদ মুখার্জি কলেজে মঞ্চস্থ হবে। এরপর, নাটকটি ২১ এপ্রিল এবং সেইসঙ্গে ২২, ২৪, ২৫, ২৬ ও ২৮ এপ্রিল দিল্লির বিভিন্ন স্থানে মঞ্চস্থ হবে।
দিল্লির বিভিন্ন স্থানে 'সংঘ গঙ্গা কে তিন ভগীরথ' শীর্ষক নাটকটির মঞ্চায়ন সূচি:
২১ এপ্রিল: সন্ধ্যা ৬টা, অর্বাচীন ইন্টারন্যাশনাল স্কুল, দিলশাদ গার্ডেন।
২২ এপ্রিল: বিকেল ৪টা, এলটিডি অডিটোরিয়াম, মান্ডি হাউস।
২৪ এপ্রিল: সন্ধ্যা ৬টা, দ্বারকা সেক্টর ৩।
২৫ এপ্রিল: সন্ধ্যা ৬টা, এআইসিটিই, নেলসন ম্যান্ডেলা মার্গ, বসন্ত কুঞ্জ।
২৬ এপ্রিল: সকাল ৯ টা, সত্যবতী কলেজ, অশোক বিহার।
২৬ এপ্রিল: বিকাল ৫.৩০, কমলা নেহেরু কলেজ।
২৮ এপ্রিল: সন্ধ্যা ৬টা, শহিদ সুখদেব কলেজ, সেক্টর ১১, রোহিণী।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ