পুণ্যার্থীদের জন্য খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির, চারধাম যাত্রাও শুরু
উত্তরকাশি, ১৯ এপ্রিল (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে পুণ্যার্থীদের জন্য খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরে দরজা। প্রতিবছর অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনেই গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়, এবারও অন্যথা
পুণ্যার্থীদের জন্য খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির, চারধাম যাত্রাও শুরু


উত্তরকাশি, ১৯ এপ্রিল (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে পুণ্যার্থীদের জন্য খুলে গেল গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরে দরজা। প্রতিবছর অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনেই গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হয়, এবারও অন্যথা হল না। গঙ্গোত্রীর দরজা দুপুর ১২.১৫ মিনিটে ও যমুনোত্রী মন্দিরে দরজা ১২.৩৫ মিনিটে খুলে দেওয়া হয়। দু'টি তীর্থক্ষেত্রই ফুল দিয়ে সাজানো হয়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গঙ্গোত্রী মন্দিরের দরজা খোলার সময় উপস্থিত ছিলেন। এই পবিত্র মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে প্রথম প্রার্থনা করা হয়। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মা গঙ্গার দ্বার উন্মোচিত হয়, যা চার ধাম যাত্রা ২০২৬-এর আনুষ্ঠানিক সূচনাকে চিহ্নিত করে। পুষ্কর সিং ধামি বলেন, ভক্তদের মধ্যে প্রচুর উৎসাহ ও উদ্দীপনা রয়েছে। এবারের চার ধাম যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি সকলকে যাত্রার পরিচ্ছন্নতা বিধি মেনে চলার অনুরোধ করছি।

অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে চিরাচরিত আচার-অনুষ্ঠান এবং বৈদিক স্তোত্র পাঠের মাধ্যমে ভক্তদের জন্য যমুনোত্রী ধামের দ্বার উন্মুক্ত করা হয়েছে। শুভ সময় অনুযায়ী, রবিবার দুপুর ১২:৩৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত করা হয়, যা চার ধাম যাত্রার আনুষ্ঠানিক সূচনা করে। মন্দিরের প্রবেশদ্বার উন্মোচনের ফলে, দেশ ও বিদেশের তীর্থযাত্রীরা এখন আগামী ছয় মাস ধরে এই তীর্থস্থানে দেবী যমুনার কাছে প্রার্থনা নিবেদন করতে পারবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande