বাংলার অস্তিত্ব বাঁচানোর লড়াই, ঝাড়গ্রামের সভা থেকে মন্তব্য নরেন্দ্র মোদীর
ঝাড়গ্রাম, ১৯ এপ্রিল (হি.স.): বাংলার অস্তিত্ব বাঁচানোর লড়াই। টিএমসি যে রাস্তায় চলছে তা ভয়ানক। তৃণমূল অনুপ্রবেশকারীদের সরকার বানাতে চাইছে। ঝাড়গ্রামের সভা থেকে এভাবেই তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, বাংলার এই নির্বা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


ঝাড়গ্রাম, ১৯ এপ্রিল (হি.স.): বাংলার অস্তিত্ব বাঁচানোর লড়াই। টিএমসি যে রাস্তায় চলছে তা ভয়ানক। তৃণমূল অনুপ্রবেশকারীদের সরকার বানাতে চাইছে। ঝাড়গ্রামের সভা থেকে এভাবেই তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, বাংলার এই নির্বাচন এই ভূমির সমৃদ্ধি, পরিচয় রক্ষা করার জন্য। নিজের পরিচয় হারাতে পারে বাংলা, সেই ঝুঁকি রয়েছে। তৃণমূল যে পথে চলছে, সেই এজেন্ডা ভয়ঙ্কর। তৃণমূল অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায়। যে সরকার অনুপ্রবেশকারীদের ধর্ম, ভাষা, রীতির রক্ষা করবে। ওই অনুপ্রবেশকারী সরকারের শত্রু হবেন আপনারা। বাংলার সব মানুষ সব বর্গ সিদ্ধান্ত নিয়েছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বিজেপি বিকাশ, উত্তরাধিকারের জন্য সমর্পিত। আমাদের সরকার প্রাণপ্রিয় বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণা করেছে। সাঁওতালি ভাষায় ভারতীয় সংবিধানের সংস্করণ প্রকাশ করেছে। কুড়মালি ভাষা নিয়েও ঘোষণা করেছে। বিজেপি বাংলার এই ঐতিহ্য নিয়ে কতটা গর্বিত, তা স্পষ্ট।

নরেন্দ্র মোদী বলেন, আপনারা তৃণমূল সরকারকে ১৫ বছর দিয়েছেন। তৃণমূলের নির্মম সরকার কী দিল? কী পেলেন? জনজাতি ক্ষেত্রগুলি কী পেল? শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, কিছু পায়নি। সব বেহাল এখানে। ছোট ঘর তৈরি করতে হলেও তৃণমূলের সিন্ডিকেটের উপরে নির্ভর করতে হয়। তৃণমূলের সাংসদ, বিধায়কেরা আপনাদের সমস্যা নিয়ে ভাবে না। এরা শুধু নিজেদের নিয়ে ভাবে। শতাধিক একর জমি কব্জা করেছে। এক বার বিদ্যুৎ গেলে অনেক দিন পরে আসে। আবার কখনও আসেই না বিদ্যুৎ। কিন্তু বিদ্যুৎ না এলেও বিল চলে আসে। কারণ তৃণমূলের সিন্ডিকেট বাংলার কারখানা ধ্বংস করেছে। আপনারা অন্ধকারে রয়েছেন। তৃণমূলের নেতা-মন্ত্রীদের গাড়ি চমকাচ্ছে। আপনাদের সঙ্গে অন্যায় হচ্ছে। তিনি বলেন, মোদী সঙ্কল্প করেছে, এখানকার কয়লা লুটেরাদের, আপনাদের যাঁরা অন্ধকারে রাখে, তাঁদের ছাড়ব না। ওদের হিসাব করা হবে| তৃণমূলের মন্ত্রী, যাঁরা লুটে শামিল, হিসাব হবে। এক দিকে, তৃণমূল বিদ্যুৎ লুট করছে। অন্য দিকে মোদী আপনাদের বিদ্যুতের বিল শূন্য করতে চায়। এই জন্য যোজনা কার্যকর করা হয়ে গিয়েছে— পিএম সূর্যঘর বিজলি যোজনা। একটি পরিবার প্রায় ৮০ হাজার টাকা করে পাবে। যাতে আপনারা ছাদে সোলার প্যানেল লাগাতে পারেন, নিজের বিদ্যুৎ নিজে তৈরি করতে পারেন। কিন্তু তৃণমূল এই যোজনা বাংলায় আনতে দিচ্ছে না।

তিনি এও বলেন, আপনাদের ভাল স্কুল থেকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার। বাকি দেশে, বিশেষত জনজাতি অধ্যুষিত এলাকায় একলব্য মডেল স্কুল হচ্ছে। বাকি এলাকায় পিএম শ্রী স্কুল হচ্ছে। বাংলার মান্ডি থেকে তৃণমূলের সিন্ডিকেট নির্মূল করা হবে। আলু চাষি, ধান চাষিদের শোষণ বন্ধ করব। লোকসভায় মহিলা সংরক্ষণের বিরোধিতা করেছে তৃণমূল। বাংলার মহিলাদের তৃণমূলের এই পাপের জন্য শাস্তি দিতে হবে। বাংলার বোনেদের প্রতি বছর ৩৬ হাজার টাকা করে দেওয়া হবে। বাংলার বিজেপি সরকার মেয়েদের স্নাতকস্তরে পড়ার জন্য টাকা দেবে। বাংলার মেয়েদের 'লাখপতি দিদি' বানানোর জন্য কাজ করছে বিজেপি। ঝাড়গ্রাম থেকে বললেন নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী বলেন, ঝাড়গ্রামবাসীর কাছে আমার অনুরোধ, সব বুথে বিজেপিকে জয়ী করুন। একটা সুযোগ বিজেপিকে দিন। একটা সুযোগ মোদীকে সেবা করার জন্য দিন। এই নির্বাচন বাংলার জনতা লড়ছে, যুবসমাজ লড়ছে, মায়েরা লড়ছে। এই বার তৃণমূলের সরকার বাঁচবে না।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande