অস্ত্রোপচারের পর স্থিতিশীল পবন কল্যাণ, আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর
হায়দরাবাদ ও নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): অস্ত্রোপচারের পর এখন স্থিতিশীল রয়েছেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। রবিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, অন্ধ্রপ্রদেশ
অস্ত্রোপচারের পর স্থিতিশীল পবন কল্যাণ, আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর


হায়দরাবাদ ও নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): অস্ত্রোপচারের পর এখন স্থিতিশীল রয়েছেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। রবিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে কথা বলে তাঁর কুশল জানতে চেয়েছি। তিনি অসাধারণ সাহসী এবং আমি নিশ্চিত তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তাঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।

উল্লেখ্য, ১৮ এপ্রিল (শনিবার) হায়দরাবাদের জুবিলি হিলসের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় পবন কল্যাণের। সূত্রের খবর, গত শুক্রবার সকালে আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন পবন কল্যাণ। তিনি গত কয়েক মাস ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে তিনি শুক্রবার নির্ধারিত কর্মসূচি বাতিল করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য চিকিৎসকরা এমআরআই স্ক্যান-সহ একাধিক পরীক্ষা করেন। রিপোর্টগুলি পর্যালোচনার পর মেডিকেল টিম অস্ত্রোপচারের সুপারিশ করে। শনিবার চিকিৎসকরা সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন। জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande