কলম্বোয় সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের
নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): দুই দিনের সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। রবিবার কলম্বোয় পৌঁছনোর পর সে দেশের রাষ্ট্রপতির সচিবালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। রবিবার সকালেই দিল্লি
কলম্বোয় সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ উপ-রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের


নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): দুই দিনের সফরে শ্রীলঙ্কা পৌঁছেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। রবিবার কলম্বোয় পৌঁছনোর পর সে দেশের রাষ্ট্রপতির সচিবালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। রবিবার সকালেই দিল্লি থেকে বিশেষ বিমানে কলম্বোর উদ্দেশে রওনা হন উপরাষ্ট্রপতি। দুই দিনের এই সফরে শ্রীলঙ্কার নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময়-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

রবিবার সকালে দু'দিনের সফরে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হন উপরাষ্ট্রপতি। দেশের উপরাষ্ট্রপতি হওয়ার পর এটাই সি পি রাধাকৃষ্ণনের প্রথম বিদেশ সফর। এই সফরকালে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে, প্রধানমন্ত্রী হরিণী অমরাসূর্য এবং বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করার কর্মসূচি রয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধে প্রোথিত ভারত-শ্রীলঙ্কা বহুমুখী সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে তাঁরা ফলপ্রসূ আলোচনা করেছেন। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ‘প্রতিবেশী সর্বাগ্রে’ নীতির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং উভয় দেশের স্বার্থে আমাদের সহযোগিতা আরও জোরদার করার কথা জানিয়েছেন। আলোচনায় ইন্ডিয়ান হাউজিং প্রজেক্ট এবং শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়াহ-তে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজের অধীনে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প-সহ নানা উদ্যোগের ওপরও আলোকপাত করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande