ঝাড়গ্রামে মন্দির সংলগ্ন ফাঁকা জায়গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার
ঝাড়গ্রাম, ২ এপ্রিল (হি.স.): ঝাড়গ্রাম শহরের তালতলা শ্মশান কালী মন্দির সংলগ্ন ফাঁকা জায়গা থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করল পুলিশ। খুন করে রাতের অন্ধকারে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছে মৃতের পরিবার। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ঝাড়গ্রাম শ্মশান কালী
ঝাড়গ্রামে মন্দির সংলগ্ন ফাঁকা জায়গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার


ঝাড়গ্রাম, ২ এপ্রিল (হি.স.): ঝাড়গ্রাম শহরের তালতলা শ্মশান কালী মন্দির সংলগ্ন ফাঁকা জায়গা থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করল পুলিশ। খুন করে রাতের অন্ধকারে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছে মৃতের পরিবার। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ঝাড়গ্রাম শ্মশান কালী মন্দির সংলগ্ন ফাঁকা জায়গায় থেকে মৃত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম নেপাল। বাড়ি শহরের নৃপেনপল্লিতে। ঝাড়গ্রাম হাসপাতালে রোগী দেখভালের কাজ করতেন তিনি। মৃতের শরীরে কিছুটা চামড়া ঝলসে গিয়েছে, আঘাতের দাগও রয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, বুধবার সকাল থেকে নিখোঁজ ছিলেন নেপাল। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় রাতে বিভিন্ন জায়গায় সন্ধান চালায় তাঁর পরিবারের সদস্যরা। এ দিন সকালে শ্মশান কালী মন্দির সংলগ্ন এলাকায় নেপালের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নেপালের পরিবারের সদস্যদের জানান, খবর দেওয়া হয় পুলিশেও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande