পাথারকান্দিতে বহুজনের কংগ্রেসে যোগদান
পাথারকান্দি (অসম), ২ এপ্রিল (হি.স.) : পাথারকান্দি সৈনিক ক্লাবে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে শাসক বিজেপি এবং অন্য দলের বহু কর্মী-সমর্থক সহ সাধারণ মানুষ আনুষ্ঠা‌নিকভা‌বে কং‌গ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের দ‌লীয় টু‌পি ও উত্তরীয় পরিয়ে দ‌লে বরণ ক‌রেছেন ১২৫ ন
প্রার্থী কার্তিকসেনার হাত ধরে কংগ্রেসে যোগদান বহুজনের


পাথারকান্দি (অসম), ২ এপ্রিল (হি.স.) : পাথারকান্দি সৈনিক ক্লাবে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে শাসক বিজেপি এবং অন্য দলের বহু কর্মী-সমর্থক সহ সাধারণ মানুষ আনুষ্ঠা‌নিকভা‌বে কং‌গ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের দ‌লীয় টু‌পি ও উত্তরীয় পরিয়ে দ‌লে বরণ ক‌রেছেন ১২৫ নম্বর পাথারকান্দি আসনে কং‌গ্রেস-প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক কার্তিকসেনা সিনহা এবং কং‌গ্রেসের অন্যান্য পদাধিকারীরা।

যোগদান পর্বের পর কংগ্রেস-প্রার্থী কা‌র্তিকসেনা সিনহা ব‌লেন, সাধারণ মানুষ শাসক বিজেপির অপশাসন থে‌কে মু‌ক্তি পে‌তে দ‌লে দ‌লে কংগ্রেসে যোগ দিচ্ছেন। এতে রা‌জ্যে পরিবর্তনের ইঙ্গিত বহন কর‌ছে। তি‌নি নবাগত‌দের সঙ্গে নি‌য়ে কাজ করার প্রতিশ্রু‌তি দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande