নির্বাচন বন্ধের চক্রান্ত, কমিশনের ব্যর্থতার অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্যের
কলকাতা, ২ এপ্রিল (হি. স.) : বৃহস্পতিবার রাজ্যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে এখানে নির্বাচন না হয়। দলের পক্ষ থেক
চন্দ্রিমা


কলকাতা, ২ এপ্রিল (হি. স.) : বৃহস্পতিবার রাজ্যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে এখানে নির্বাচন না হয়। দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র ধিক্কার জানানো হচ্ছে এবং এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান।চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই ঘটনায় তাদের দল কোনোভাবেই জড়িত নয়। তিনি দাবি করেন, প্রধান বিচারপতি এবং বিচারপতি জয় মাল্য বাগচীও আরও সতর্ক হওয়ার কথা বলেছেন। ইতিমধ্যে ৪৮৩ জন আধিকারিককে সরিয়ে নেওয়া হয়েছে, ফলে প্রশাসনে যারা এখন দায়িত্বে আছেন তারা অনেক বিষয় সম্পর্কে অবগত নন বলেও তিনি অভিযোগ করেন। নির্বাচন কমিশন নিজেদের ব্যর্থতা স্বীকার না করে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, পরিকল্পনা করে বাইরে থেকে ভোটার এনে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে অথবা এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। এক তৃণমূল কর্মীকে হুমকি দিয়ে খুন করা হয়েছে বলেও তিনি দাবি করেন। বাংলার ভোটারদের ভোটাধিকার রক্ষা করতেই মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছেন এবং দল আইন মেনেই চলবে বলে তিনি জানান।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande