নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে চাপানউতোর
পূর্ব মেদিনীপুর, ২ এপ্রিল (হি.স.): এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে নন্দীগ্রামে। সেই মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম শক্তি দাস। তৃণমূলের দাবি, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের মনোনয়নে যাওয়ার পথে শক
নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে চাপানউতোর


পূর্ব মেদিনীপুর, ২ এপ্রিল (হি.স.): এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে নন্দীগ্রামে। সেই মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম শক্তি দাস। তৃণমূলের দাবি, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের মনোনয়নে যাওয়ার পথে শক্তিকে বৃহস্পতিবার সকালে নন্দীগ্রাম -১ ব্লকের শ্রীপুর রাইস মিলের কাছে বাঁশ দিয়ে মারধর করা হয়। তাঁকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁর মৃত্যু হয়েছে। এ নিয়ে লিখিত কোনও অভিযোগ এখনও হয়নি। তৃণমূলের দাবি, শক্তি যাতে এ দিন তৃণমূল প্রার্থীর মনোনয়নে যেতে না পারেন, সে জন্য বুধবার রাতে বিজেপির লোকজন বাড়ি গিয়ে তাঁকে হুমকিও দিয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপির স্থানীয় নেতৃত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande