
জম্মু , ২ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শ্রীনগরের লাল চকের ক্লক টাওয়ারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় একটি স্কুল ভ্যানের চালক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। ছাত্রছাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ভ্যান চালকের নাম জাভেদ আহমেদ (৪৭)। তিনি উমাইর আবাদ বেমিনার বাসিন্দা। বৃহস্পতিবার শ্রীনগরের লাল চকের ক্লক টাওয়ারের কাছে স্কুল ভ্যানটি নিয়ন্ত্রণ হারায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে পুলিশ জাভেদ আহমেদকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুই জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। স্কুল ভ্যানে থাকা ছাত্রছাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন