দুলদুলিতে বাড়ি বাড়ি প্রচার রেখা পাত্রর
হিঙ্গলগঞ্জ, ২ এপ্রিল (হি. স.):- নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বৃহস্পতিবার দুলদুলি এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি এবং স্থানীয় বাসিন্
রেখা পাত্র


হিঙ্গলগঞ্জ, ২ এপ্রিল (হি. স.):- নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বৃহস্পতিবার দুলদুলি এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। প্রচার চলাকালীন তিনি রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন।রেখা পাত্র বলেন, সুন্দরবন এলাকার উন্নয়ন করতে গেলে ডাবল ইঞ্জিন সরকার প্রয়োজন। বিজেপি সরকার ক্ষমতায় এলে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে এবং দুর্নীতি বন্ধ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।তিনি আরও অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। বিজেপি সবসময় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে দাবি করেন তিনি। নির্বাচনের আগে এই প্রচারকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande