শিলঙের মটফ্রানের এক খাবারের দোকানে আগুন, হতাহত নেই
শিলং, ২ এপ্রিল (হি.স.) : শিলঙের মটফ্রান এলাকায় একটি জনপ্রিয় খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হননি, নিশ্চিত করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কাছে
শিলঙের মটফ্রানের এক খাবারের দোকানে আগুন, হতাহত নেই


শিলং, ২ এপ্রিল (হি.স.) : শিলঙের মটফ্রান এলাকায় একটি জনপ্রিয় খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হননি, নিশ্চিত করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, ওই দোকানে খাবার প্রস্তুত করার সময় চুলা থেকে আচমকা আগুনের সূত্রপাত হয়। দোকানে মজুত ডিজেলে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভয়াবহ রূপ ধারণ করে আগুন।

দোকানের মালিক জানান, এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটায় তাঁরা রান্নার জন্য কয়লা ও ডিজেল ব্যবহার করছিলেন। দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে আগুন বেশি ছড়াতে পারেনি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande