পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি, শুরু মনোনয়ন প্রক্রিয়াও
কলকাতা, ২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের জন্য বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই দফায় ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে এই দফার ভোটের জন্য মনোনয়ন পত্র জমা দ
নির্বাচন কমিশন


কলকাতা, ২ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের জন্য বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই দফায় ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গে এই দফার ভোটের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায় হবে ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়ার অন্তিম দিন আগামী ৯ এপ্রিল। পরের দিন মনোনয়নপত্র গুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল। রাজ্যে এবার ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হবে ভোট গ্রহণ। ফল ঘোষণা ৪ মে।

বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই করা হবে এবং ১৩ এপ্রিল পর্যন্ত প্রার্থিপদ প্রত্যাহারের সুযোগ থাকছে। এই দফায় মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে আগামী ২৯ এপ্রিল। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। মনোনয়ন কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি দ্রুতগতিতে এগোচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande