ফের আইপ্যাকের অফিসে ইডি-র হানা, এবার দেশের অন্য তিন শহরে
কলকাতা, ২ এপ্রিল, (হি.স.): বৃহস্পতিবার ফের আইপ্যাকের অফিসে হানা দিল ইডি। পশ্চিমবঙ্গের পর এবার ভিনরাজ্যে। সকাল থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং দিল্লিতে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, কয়লা পাচার মামলাতেই এই তিন শহরে ইডি ত
ফের আইপ্যাকের অফিসে ইডি-র হানা, এবার দেশের অন্য তিন শহরে


কলকাতা, ২ এপ্রিল, (হি.স.): বৃহস্পতিবার ফের আইপ্যাকের অফিসে হানা দিল ইডি।

পশ্চিমবঙ্গের পর এবার ভিনরাজ্যে। সকাল থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং দিল্লিতে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জানা গিয়েছে, কয়লা পাচার মামলাতেই এই তিন শহরে ইডি তল্লাশি করছে।

চলতি বছরের শুরুতেই সল্টলেকের আইপ্যাকের অফিসে তল্লাশি করেছিল ইডি। সেই নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্কও। তার জের গড়ায় দিল্লি পর্যন্ত। সংঘাতের মাত্রা বাড়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে। পশ্চিমবঙ্গে ভোটের আগে আইপ্যাকের দফতরে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, আইপ্যাকের এক ডিরেক্টর ঋষিরাজ সিংয়ের বেঙ্গালুরুর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। বেঙ্গালুরুর মোট তিনটি জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। একই সময়ে হায়দরাবাদেও আইপ্যাকের দপ্তরে শুরু হয় তল্লাশি।

জানা গিয়েছে, জানুয়ারি মাসে সল্টলেকে যে টিম তল্লাশি করেছিল সেই টিমই সম্ভবত হায়দরাবাদে কাজ করছে বৃহস্পতিবার। তবে হায়দরাবাদ এবং দিল্লির ক’টি জায়গায় ইডি তল্লাশি হয়েছে সেই নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande