পশ্চিমবঙ্গ সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, বিজেপি প্রার্থীদের সমর্থনে করবেন প্রচার
ভোপাল, ২ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে অংশ নিতে এবং নির্বাচনী জনসভায় ভাষণ দিতে তিনি এদিন রাজ্
মুখ্যমন্ত্রী ড. যাদব


ভোপাল, ২ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে অংশ নিতে এবং নির্বাচনী জনসভায় ভাষণ দিতে তিনি এদিন রাজ্যে উপস্থিত থাকবেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী ড. যাদব সকাল ১১টায় দুর্গাপুরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি বাঁকুড়া জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে যাবেন। মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব বাঁকুড়ায় একটি বিশাল নির্বাচনী র্যালিতেও অংশগ্রহণ করবেন।

মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব এদিন সালতোড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দনা বাউরি, ছাতনা কেন্দ্রের প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়, বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী নীলাদ্রি শেখর দানা, বড়জোড়া কেন্দ্রের প্রার্থী বিলেশ্বর সিনহা এবং ওন্দা কেন্দ্রের প্রার্থী অমরনাথ শাখার মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

বিকেলের কর্মসূচী অনুযায়ী, মুখ্যমন্ত্রী ড. যাদব দুপুর ৩টে নাগাদ বাঁকুড়া জেলার করগহির থেকে হেলিকপ্টারে করে দুর্গাপুরে ফিরবেন। এরপর দুপুর সাড়ে ৩টে নাগাদ দুর্গাপুর থেকে বিশেষ বিমানে ভোপালের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande