অমরাবতীই এখন থেকে অন্ধ্রপ্রদেশের স্থায়ী রাজধানী, বিল পাস সংসদে
নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): রাজ্যসভায় বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৬ ধ্বনি ভোটে পাস হয়েছে। এই বিল পাস হওয়ায় অমরাবতীই এখন থেকে অন্ধ্রপ্রদেশের স্থায়ী রাজধানী হবে। লোকসভায় ইতিমধ্যেই এই বিলটি পাস হয়, যা অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আ
অমরাবতীই এখন থেকে অন্ধ্রপ্রদেশের স্থায়ী রাজধানী, বিল পাস সংসদে


নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): রাজ্যসভায় বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৬ ধ্বনি ভোটে পাস হয়েছে। এই বিল পাস হওয়ায় অমরাবতীই এখন থেকে অন্ধ্রপ্রদেশের স্থায়ী রাজধানী হবে। লোকসভায় ইতিমধ্যেই এই বিলটি পাস হয়, যা অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪-কে সংশোধন করে। এটি অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী হিসেবে বিধিবদ্ধ মর্যাদা প্রদান করে। বিলটি পাশ হওয়ার ফলে অমরাবতী এখন অন্ধ্রপ্রদেশের স্থায়ী রাজধানী হবে। ধ্বনি ভোটে বিলটি পাশ হওয়ার পর উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর জন্য সেখানকার জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতি দিতে গিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪ অনুযায়ী রাজ্য বিভাজনের পর অন্ধ্রপ্রদেশের জন্য একটি নতুন রাজধানী স্থাপন করার কথা ছিল। অন্ধ্রপ্রদেশের রাজধানী সংক্রান্ত প্রস্তাবিত আইনটিকে রাজ্য এবং বিশ্বজুড়ে তেলেগু সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত আখ্যা দিয়ে তিনি বলেন, এই বিলটি একটি প্রশাসনিক সিদ্ধান্তের ঊর্ধ্বে এবং এটি অন্ধ্রপ্রদেশের পাঁচ কোটিরও বেশি মানুষের জন্য গর্ব, বিশ্বাস এবং গণতান্ত্রিক আস্থা পুনরুদ্ধারের প্রতীক।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande