অসমবাসী মুসলমানদের সুরক্ষা প্রদানকারী এআইইউডিফ-প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান আসাদুদ্দিন ওয়াইসির
বরপেটা (অসম), ২ এপ্রিল (হি.স.) : অসমের মুসলমানদের সুরক্ষা প্রদানকারী দল বদরউদ্দিন আজমলের ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট’ (এআইইউডিফ)-এর মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ‘অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম)-প্
বরপেটায় নির্বাচনী সমাবেশে আসাদুদ্দিন ওয়াইসি


বরপেটা (অসম), ২ এপ্রিল (হি.স.) : অসমের মুসলমানদের সুরক্ষা প্রদানকারী দল বদরউদ্দিন আজমলের ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট’ (এআইইউডিফ)-এর মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ‘অল ইন্ডিয়া মজলিশ-এ-ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম)-প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক আবহে আজ বৃহস্পতিবার বরপেটা জেলার অন্তর্গত কয়াকুচিতে পাকাবেতবাড়ি আসনে এআইইউডিফ-প্রার্থী মীনাক্ষী রহমানের সমৰ্থনে আয়োজিত নিৰ্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন মিম-প্ৰধান আসাদুদ্দিন ওয়াইসি।

প্ৰদত্ত ভাষণে তিনি বদরউদ্দিন আজমলের ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট’কে মুসলমানদের হিতৈষী বলে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান আসাদুদ্দিন। তিনি হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, ‘অসমে ঘৃণার রাজনীতি চলছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ ধরনের রাজনীতিকে উৎসাহ দিচ্ছেন।’ তিনি বলেন, ‘বদরউদ্দিন আজমল অসমের মুসলমানদের সুরক্ষা দেবেন, তাই তাঁকে সমর্থন করুন।’

আসাদুদ্দিন ওয়াইসি কংগ্রেস ও বিজেপি, উভয় দলকে নিশানা করে বলেন, ‘আমি এখানে এসেছি যাতে এআইইউডিএফ প্রার্থীরা জয়ী হন। আমি এখানে নিজের সম্প্রদায়ের প্রচারের জন্য আসিনি। আমার একটাই লক্ষ্য, আপনারা যে মুসলিম নেতৃত্ব গড়ে তুলেছেন, তাকে আরও শক্তিশালী করা। সারা ভারতে মুসলিম নেতৃত্বের কথা বললে তেলেঙ্গানায় এআইএমআইএম, কেরালামে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ এবং অসমে বদরউদ্দিন আজমলের এআইইউডিএফ-এর নাম নেওয়া হয়।’

ওয়াইসির অভিযোগ, ‘এআইইউডিএফ-এর বিরুদ্ধে শত্রুতা চলছে। অসমের প্রায় ৩০ শতাংশ মুসলমানকে অত্যাচার করে পিছিয়ে রাখা হচ্ছে।’ তিনি বলেন, ‘বহু বছর ধরে মুসলমানদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ঘরছাড়া করা হয়েছে এবং এনকাউন্টার করা হয়েছে।’ বলেন, ‘আপনারা যদি কংগ্রেসকে ভোট দেন, সেই ভোট কংগ্রেসকে নয়, হিমন্তবিশ্ব শৰ্মাকে শক্তিশালী করবে। কংগ্রেসকে ভোট দেওয়া মানে হিমন্তবিশ্ব শর্মাকে শক্তিশালী করা। আপনারা নিজেদের প্রতিটি ভোট তালা-চাবির (এআইইউডিএফ-এর প্ৰতীক) ছবিতে দিন।’

তিনি বলেন, ‘আপনারা ভয় পাবেন না। হিমন্তবিশ্ব শৰ্মা অনেক কথা বলেন, হাত ভেঙে দেওয়ার ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার কথা বলেন। অসমের মুখ্যমন্ত্রীকে সংবিধানের অধীনে কাজ করা উচিত। কিন্তু তিনি মুসলমানদের প্রতি ঘৃণা প্রদর্শন করছেন, যা সংবিধানবিরোধী। যদি তিনি মুসলমানদের হাত ভাঙতে চান, আমি আমার হাত এগিয়ে দেব। যদি তিনি গুলি করার কথা বলেন, তা-হলে অসমের মুসলমানদের আগে আমাকে গুলি করতে হবে।’

এদিকে পাকাবেতবাড়ি কেন্দ্রের এআইইউডিএফ-প্রার্থী মীনাক্ষী রহমান তাঁর সমর্থনে প্রচারে আসার জন্য আসাদুদ্দিন ওয়াইসি বদরউদ্দিন আজমলকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে পাকাবেতবাড়ির মানুষ তাঁকে সমর্থন করবেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande