বুনো মাশরুম না খেতে শ্রীভূমি জেলা স্বাস্থ্য দফতরের আহ্বান
শ্রীভূমি (অসম), ২ এপ্রিল (হি.স.) : বুনো মাশরুম না খেতে শ্রীভূমির জাতীয় স্বাস্থ্য মিশন জনগণের কাছে আহ্বান জানিয়েছে। এই আহ্বান জানিয়ে জাতীয় স্বাস্থ্য মিশন জানিয়েছে, জঙ্গলে জন্মানো মাশরুম খাওয়া অত্যন্ত বিপজ্জনক, তা আহারে গুরুতর অসুস্থতা, এমন-কি মৃত্য
বুনো মাশরুম না খেতে শ্রীভূমি জেলা স্বাস্থ্য দফতরের আহ্বান


শ্রীভূমি (অসম), ২ এপ্রিল (হি.স.) : বুনো মাশরুম না খেতে শ্রীভূমির জাতীয় স্বাস্থ্য মিশন জনগণের কাছে আহ্বান জানিয়েছে। এই আহ্বান জানিয়ে জাতীয় স্বাস্থ্য মিশন জানিয়েছে, জঙ্গলে জন্মানো মাশরুম খাওয়া অত্যন্ত বিপজ্জনক, তা আহারে গুরুতর অসুস্থতা, এমন-কি মৃত্যুও হতে পারে। অনেক বুনো মাশরুমে বিষাক্ত উপাদান থাকে, যা চেহারা দেখে বা ঘরোয়া পদ্ধতিতে চিহ্নিত করা যায় না। তাই সাধারণ জনগণকে বনে জন্মানো মাশরুম সংগ্রহ বা খাওয়া থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের মাশরুম খেলে পেট ব্যথা, বমি, পাতলা পায়খানা, দুর্বলতা, জ্বর এবং মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে এটি লিভার ও কিডনির ক্ষতি করে মৃত্যুর কারণও হতে পারে। যদি কেউ ভুলবশত বুনো মাশরুম খেয়ে থাকেন, তবে উপসর্গের জন্য অপেক্ষা না করে অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্য বিভাগ সকলকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande