
নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ভগবান হনুমানকে ভক্তি, শক্তি এবং অটুট সমর্পণের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক বার্তায় বলেন, মহাবলী হনুমানের কৃপায় সমস্ত ভক্তদের মধ্যে সাহস ও ইতিবাচকতা সঞ্চারিত হয়।
তিনি হনুমানজির স্তুতিতে একটি সংস্কৃত শ্লোকও শেয়ার করেছেন: “মনোজবং মারুততুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম্। বাতাত্মজং বানরযূথমুখ্যং শ্রীরামদূতং শিরসা নমামি॥” এই সুভাষিতমটির অর্থ হলো— আমি সেই হনুমানজিকে মস্তক অবনত করে প্রণাম জানাই, যিনি মনের গতির মতো দ্রুত, বায়ুর মতো বেগবান, যিনি নিজের ইন্দ্রিয় জয় করেছেন, যিনি বুদ্ধিমানদের মধ্যে শ্রেষ্ঠ, যিনি পবন দেবের পুত্র, বানর সেনার প্রধান এবং ভগবান শ্রীরামের দূত।
প্রধানমন্ত্রী অন্য একটি বার্তায় বলেছেন, এই পবিত্র তিথি উপলক্ষ্যে সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনা নিয়ে আসুক। তিনি কামনা করেন যে পবনপুত্র হনুমানজি সকলকে বল, বুদ্ধি ও বিদ্যার আশীর্বাদ প্রদান করুন, যাতে দেশের সামর্থ্য আরও বৃদ্ধি পায়। বার্তার শেষে প্রধানমন্ত্রী “জয় বজরংবলী” লেখেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি