অ্যাসিড আক্রান্ত মহিলাদের স্বনির্ভর করতে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্টল পূর্ব রেলের
কলকাতা, ২ এপ্রিল (হি. স.):- অ্যাসিড আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়িয়ে তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে শিয়ালদহ রেল স্টেশন-এ ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ প্রকল্পের অধীনে অ্যাসিড আক্রান্তদে
শিয়ালদহ


কলকাতা, ২ এপ্রিল (হি. স.):- অ্যাসিড আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়িয়ে তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে শিয়ালদহ রেল স্টেশন-এ ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ প্রকল্পের অধীনে অ্যাসিড আক্রান্তদের জন্য একটি বিশেষ স্টল চালু করা হয়েছে। এই স্টলে অ্যাসিড আক্রান্ত মহিলাদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী বিক্রি করা হবে।শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, অ্যাসিড আক্রান্তদের পুনর্বাসন ও স্বনির্ভরতার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে একটি বেসরকারি সংগঠনের সদস্যরা তাঁদের তৈরি পণ্য সরাসরি যাত্রীদের কাছে বিক্রি করার সুযোগ পাবেন। ফলে তাঁদের আয়ের নতুন পথ খুলে যাবে।পূর্ব রেল মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী নিধি সাক্সেনা জানান, ২০১৩ সাল থেকে ওই বেসরকারি সংগঠনটি অ্যাসিড আক্রান্তদের পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য কাজ করছে। তাঁদের তৈরি পণ্য ‘শিরোশ’ নামে অনলাইন প্ল্যাটফর্মেও বিক্রি হয়। এবার শিয়ালদহ স্টেশনে স্টল পাওয়ায় তাঁদের ব্যবসা আরও বিস্তারের সুযোগ তৈরি হয়েছে।ভারতীয় রেলের ওএসওপি প্রকল্পের লক্ষ্য স্থানীয় শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর পণ্য বিক্রির সুযোগ করে দেওয়া। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই প্রকল্প বাস্তবায়িত হয়। এই উদ্যোগ নারীদের আত্মনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande