আগামী ৪ এপ্রিল হাইলাকান্দিতে ভোটকর্মীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ
হাইলাকান্দি (অসম), ২ এপ্রিল (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় ভোটকর্মীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত এক নোটিশে জানানো হয়েছে, আগে নির্ধারিত ৩ এপ্রিলের
আগামী ৪ এপ্রিল হাইলাকান্দিতে ভোটকর্মীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ


হাইলাকান্দি (অসম), ২ এপ্রিল (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলায় ভোটকর্মীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত এক নোটিশে জানানো হয়েছে, আগে নির্ধারিত ৩ এপ্রিলের পরিবর্তে আগামী ৪ এপ্রিল (২০২৬) শনিবার সকাল ৯-টা থেকে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণটি হাইলাকান্দি শহরে অবস্থিত এসএস কলেজে অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট কিছু গ্রুপ কোডভুক্ত ভোটকর্মীদের এদিন প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানান হয়েছে, যে সব গ্রুপ কোডের কর্মীদের এই প্রশিক্ষণে উপস্থিত থাকতে বলা হয়েছে, সেগুলি যথাক্রমে ১২৬৯, ১২৭০, ১২৭১, ১২৭২, ১২৭৩, ১২৭৪, ১২৭৫, ১২৭৬, ১২৭৭, ১২৭৮, ১২৭৯, ১২৮০, ১২৮১, ১২৮২, ১২৮৩, ১২৮৪, ১২৮৫, ১২৮৬, ১২৮৭, ১২৮৮, ১২৮৯, ১২৯০, ১২৯১, ১২৯২ ও ১২৯৩।

উল্লিখিত গ্রুপ কোড ছাড়া অন্যান্য ভোটকর্মীরা তাঁদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande