
জয়পুর, ২ এপ্রিল ( হি.স.) : রাজস্থানের জয়পুর জেলায় পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। ৪ এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলো মেঘাচ্ছন্ন ছিল এবং কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি হয়েছে। বুধবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চিতোরগড়ে, যেখানে পারদ ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। বারমেরে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যোধপুর ও বিকানেরে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, কোটায় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, আলওয়ারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং উদয়পুরে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। জয়পুর, সিকার এবং আজমীরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে চলেছে। এর ফলে ৩ এবং ৪ এপ্রিল রাজ্যের বেশিরভাগ জেলায় আবহাওয়ার আবারও পরিবর্তন ঘটবে। বেশ কয়েকটি স্থানে বজ্রবিদ্যুৎ–সহ ঝড়, বৃষ্টি, প্রবল বাতাস এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন