হায়দরাবাদ হাউসে মোদী ও লি-র মধ্যে বৈঠক, চারাগাছ রোপণ দুই রাষ্ট্র প্রধানের
নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। সোমবার হায়দরাবাদ হাউসে এসে পৌঁছলে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং
হায়দরাবাদ হাউসে মোদী ও লি-এর মধ্যে বৈঠক, চারাগাছ রোপণ দুই রাষ্ট্র প্রধানের


নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। সোমবার হায়দরাবাদ হাউসে এসে পৌঁছলে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উভয়ে হায়দরাবাদ হাউস চত্বরে চারাগাছও রোপণ করেন।

এরপর হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এবং প্রধানমন্ত্রী মোদী। দুই দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানা বিষয়ে ফান্ডের মধ্যে কথা হয়েছে। উভয় রাষ্ট্রনেতা প্রতিনিধি পর্যায়ের বৈঠকও করেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি এদিন সকালে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি ভবনেও তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande