
মান্ড্য, ২০ এপ্রিল (হি.স.): কর্ণাটকের মান্ড্য জেলায় মহীশূর-বেঙ্গালুরু হাইওয়েতে বাস ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৪ জন। আহত ৪ জনই গাড়ির যাত্রী। তাঁদের উদ্ধার করে এমআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে বাসটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনায় মামলা রুজু করে মান্ড্য গ্রামীণ পুলিশ।
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার ভোরে মহীশূর-বেঙ্গালুরু হাইওয়েতে একটি গাড়ি ও বাসের মধ্যে সংঘর্ষ হয়। বাসটি কেরলম থেকে মান্ড্য হয়ে বেঙ্গালুরু যাচ্ছিল। সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের একটি ব্যারিয়ারে ধাক্কা মারে ও নর্দমায় গিয়ে পড়ে। গাড়িতে থাকা চারজন যাত্রী আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য এমআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ