
উধমপুর, ২০ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুরে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে, এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ