রাষ্ট্রপতি ভবনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা
নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ও তাঁর স্ত্রী কিম হেয়া কিয়ং-কে সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ভ
রাষ্ট্রপতি ভবনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা


নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ও তাঁর স্ত্রী কিম হেয়া কিয়ং-কে সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছলে সস্ত্রীক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

পরে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজ নিজ দেশের প্রতিনিধিদের একে-অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সম্মানে রাষ্ট্রপতি ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থাপন করা হয়। রাষ্ট্রপতি ভবন থেকে রাজঘাটে যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী, সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তাঁরা।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন নতুন দিল্লিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে আলোচনা করবেন। দুই নেতা জাহাজ নির্মাণ, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, জনগণের মধ্যে সংযোগ এবং সাংস্কৃতিক আদান-প্রদানের মতো বিস্তৃত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande