সংঘর্ষবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ইজরায়েলের হামলা, বেকা উপত্যকায় মহিলা-সহ দুই শিশুর মৃত্যু
বেইরুট, ২০ এপ্রিল (হি.স.): সংঘর্ষবিরতি জারি থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইজরায়েলের একাধিক হামলার খবর সামনে এসেছে। এই হামলায় বেকা উপত্যকায় এক মহিলা ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ফলে ফের উত্তেজনা বেড়েছে গোটা অঞ্চলে। জানা গেছে ,
সংঘর্ষবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ইজরায়েলের হামলা, বেকা উপত্যকায় মহিলা-সহ দুই শিশুর মৃত্যু


বেইরুট, ২০ এপ্রিল (হি.স.): সংঘর্ষবিরতি জারি থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইজরায়েলের একাধিক হামলার খবর সামনে এসেছে। এই হামলায় বেকা উপত্যকায় এক মহিলা ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ফলে ফের উত্তেজনা বেড়েছে গোটা অঞ্চলে।

জানা গেছে , বিগত কয়েক ঘণ্টায় একাধিক এলাকায় ড্রোন হামলা ও বোমাবর্ষণ চালানো হয়েছে। কাকাইয়াত আল-জিসর এলাকায় লিতানি নদীর কাছে ড্রোন হামলা হয়। এছাড়া টায়ার জেলার শামা, মারজায়ুনের তাইয়েবে-সহ একাধিক এলাকাও হামলার নিশানায় ছিল। তবে এসব ঘটনায় হতাহতের বিষয়ে সরকারিভাবে কোনও নিশ্চিত তথ্য এখনও মেলেনি।

অন্যদিকে, লেবাননের বেকা উপত্যকার সোহমোর এলাকায় ভোররাতে হওয়া ভয়াবহ বিমান হামলায় এক মহিলা ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় দেহ ছিটকে দূরে গিয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুদের বাবা হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়া মাশঘারা এলাকাতেও হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। সংঘর্ষবিরতির মধ্যেও এই ধারাবাহিক হামলা যুদ্ধবিরতির কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও এই হামলার বিষয়ে এখনও পর্যন্ত ইজরায়েলের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই পরিস্থিতি শান্ত করার এবং যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার দাবি জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande