
ইসলামাবাদ, ২১ এপ্রিল (হি.স.): সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনার মধ্যেই ইসলামাবাদে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল। তবে আমেরিকার সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে ইরানের কোনও প্রতিনিধিদল পৌঁছেছে—এই দাবি সম্পূর্ণ খারিজ করেছে তেহরান। ইরানের দাবি, এ ধরনের খবর “ভিত্তিহীন” এবং “মনগড়া”।
ইরানের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই ধরনের সংবেদনশীল কূটনৈতিক আলোচনার বিষয়ে ভুয়ো তথ্য ছড়ানো দায়িত্বজ্ঞানহীন। যদি কোনও স্তরে আলোচনা শুরু হয়, তবে তা সরকারি মাধ্যমেই জানানো হবে বলেও স্পষ্ট করেছে তেহরান।
অন্যদিকে, পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদলের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। যদিও তাদের সফরের নির্দিষ্ট কর্মসূচি এখনও প্রকাশ করা হয়নি, কূটনৈতিক মহলের অনুমান—আঞ্চলিক নিরাপত্তা, আফগানিস্তানের পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই আলোচনা হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য