
পূর্ব মেদিনীপুর, ২৩ এপ্রিল (হি.স.): পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পুর শহরের দুই নম্বর ওয়ার্ডে ভোটারদের মুড়ি খাওয়ানোর অভিযোগ উঠল যুব তৃণমূলের বিরুদ্ধে। চপ, ছোলা সেদ্ধ আর মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে অভিযোগ বিজেপির। সূত্রের খবর, ওই ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতির উদ্যোগে চলে এই কাজ। যদিও ওই তৃণমূল নেতার দাবি, সাধারণের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিধিনিষেধ রয়েছে জানা ছিল না।
এদিকে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার যাদবনগর প্রাথমিক বিদ্যালয় বুথের ভোটারদের ঝালমুড়ি খাওয়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি নির্বাচনী বিধিভঙ্গ বলে দাবি করেছে বিজেপি। ঝাড়গ্রামের বেলপাহাড়ির বুড়িঝোরে তৃণমূলের বুথ ক্যাম্প থেকেও ভোটারদের বিলি করা হয় মুড়ির প্যাকেট।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ