ঝড়ে আলিপুরদুয়ারের একাধিক এলাকায় গাছ ভেঙে বিপত্তি
আলিপুরদুয়ার, ২৫ এপ্রিল (হি.স.): শনিবার সকালে কিছু সময়ের ঝড়ে লণ্ডভণ্ড আলিপুরদুয়ারের একাধিক এলাকা। জলদাপাড়া এলাকায় প্রচুর সংখ্যায় বড় গাছ ভেঙে পড়ে। কালবৈশাখীর জেরে বেশ কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। কালবৈশাখীর জেরে স্থানীয়রা ভ
ঝড়ে আলিপুরদুয়ারের একাধিক এলাকায় গাছ ভেঙে বিপত্তি


আলিপুরদুয়ার, ২৫ এপ্রিল (হি.স.): শনিবার সকালে কিছু সময়ের ঝড়ে লণ্ডভণ্ড আলিপুরদুয়ারের একাধিক এলাকা। জলদাপাড়া এলাকায় প্রচুর সংখ্যায় বড় গাছ ভেঙে পড়ে। কালবৈশাখীর জেরে বেশ কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। কালবৈশাখীর জেরে স্থানীয়রা ভীত হয়ে পড়েন। দমনপুরে একটি রিসর্ট-এ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রিসর্টের উপর একটি বড় গাছ ভেঙে পড়ে। তবে কোনও প্রাণহানি হয়নি বলেই খবর। জানা গেছে, একাধিক গাছ পড়ে আলিপুরদুয়ার শহর থেকে ৩১–সি জাতীয় সড়কের সংযোগকারী রাস্তা বিএফ রোড বন্ধ হয়ে যায়। আলিপুরদুয়ার শহরের সূর্যনগরের রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। নির্মীয়মাণ এই রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন স্থানীয় মানুষজন।

প্রসঙ্গত, প্রথম দফার ভোটের দুদিন আগে মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছিল গোটা জেলা। একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছিল। জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। সেই পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই ফের শনিবারের ঝড়ে বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande