
কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.): শনিবার ভোট প্রচারে আসছেন লোকসভার বিরোধী দল নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পরপর তিনটি সভা রয়েছে তাঁর। প্রথম সভা শ্রীরামপুরে। সেখান থেকে শহিদ মিনারের সভায় যোগ দেবেন রাহুল গান্ধী। শেষ সভা মেটিয়াবুরুজে।
গরম উপেক্ষা করে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য তৈরি কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। প্রথম জনসভা হুগলি জেলার শ্রীরামপুরে। উল্লেখ্য, প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার-সহ জেলার সব প্রার্থীকে নিয়ে এই সভা। এরপর দ্বিতীয় জনসভা রয়েছে কলকাতায়। মহানগরীর প্রাণকেন্দ্র শহিদ মিনার প্রাঙ্গণে। তারপর দক্ষিণ ২৪ পরগণা জেলার মেটিয়াবুরুজ এলাকায় রয়েছে ভোটের প্রচার। বিকেল চারটে নাগাদ রয়েছে ওই সভা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত