
শ্রীনগর, ২৫ এপ্রিল(হি. স.): মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য শ্রীনগর পুলিশের। শনিবার শহরের নুরবাগ এলাকায় মাদক পাচারকারীদের প্রায় ৩.৫ কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ এই অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিল আহমেদ গনি (ক্রেশবল, নুরবাগ) এর একটি দুইতলা বাড়ি এবং জমি বাজেয়াপ্ত করেছে, যার আনুমানিক মূল্য ২ কোটিরও বেশি।
এছাড়া অভিযুক্ত ফারুক আহমেদ মীর (ক্রেশবল, নুরবাগ)-এর একটি দুইতলা বাড়ি ও জমিও বাজেয়াপ্ত করা হয়েছে, যার মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। তদন্তে জানা গেছে, মাদক পাচার থেকে অর্জিত অবৈধ অর্থের মাধ্যমে এই সম্পত্তিগুলি করা হয়েছিল।
পুলিশের দাবি, মাদক পাচার চক্র ভেঙে দিতে অপরাধীদের আর্থিক ক্ষেত্রে আঘাত হানাই এই অভিযানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কঠোর পদক্ষেপ জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষের কাছে মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য