বাঁকুড়ায় অসুস্থ হয়ে বিএলওর মৃত্যু
বাঁকুড়া, ২৫ এপ্রিল(হি. স.) : বাঁকুড়ায় এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শম্পা লাই পরামানিক। শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।পরিবারের অভিযোগ, নির্বাচনের দিন প্রবল গরমে দীর্ঘক
বাঁকুড়ায় অসুস্থ হয়ে এক বিএলওর মৃত্যু


বাঁকুড়া, ২৫ এপ্রিল(হি. স.) : বাঁকুড়ায় এক বুথ লেভেল অফিসার (বিএলও)-এর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শম্পা লাই পরামানিক। শনিবার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।পরিবারের অভিযোগ, নির্বাচনের দিন প্রবল গরমে দীর্ঘক্ষণ দায়িত্ব পালন এবং পর্যাপ্ত পানীয় জল না পাওয়ার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। জানা গেছে, মৌলাডাঙ্গা গ্রামের বাসিন্দা শম্পা পরামানিক আইসিডিএস কর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং চলতি বিধানসভা নির্বাচনে বাঁকুড়া টাউন বয়েজ হাইস্কুলের একটি বুথে বিএলও হিসেবে দায়িত্ব পালন করেন।পরিবার সূত্রে দাবি, ভোটের দিন তিনি সকাল থেকে প্রবল রোদ ও গরমের মধ্যে বুথের বাইরে বসে কাজ করেন। সেই সময় পর্যাপ্ত জলও পাননি। ভোটগ্রহণ শেষে বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বমি শুরু হয়। বাড়িতেই প্রাথমিক চিকিৎসা চলছিল, তবে শনিবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।এই ঘটনায় মৃতার পরিবার ও স্থানীয় অন্যান্য বিএলও–রা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন। এই ঘটনার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande