
কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের আগে শনিবার শহিদ মিনারে কংগ্রেসের নির্বাচনী জনসভায় আসেন রাহুল গান্ধী। তিনি এ দিন বলেন - ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনওরকম সমঝোতা নয়। আপোষ করার প্রশ্নই ওঠে না। বিজেপির কড়া সমালোচনা করেন তিনি। এদিন প্রায় ১৫ মিনিট বক্তব্য রাখেন রাহুল গান্ধী। বিজেপির পাশাপাশি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরও কড়া সমালোচনা করেন তিনি। বলেন, বর্তমান সরকারের আমলে সারদা–তে ভুক্তভোগীর সংখ্যা প্রায় ১৭ লাখ। সেইসঙ্গে রোজ ভ্যালিতে প্রায় ৩১ লাখ গ্রাহক অর্থ লগ্নি করে সব হারিয়েছেন। অথচ, মোদী সরকার দিদিকে ধরছে না।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত